ভৈরবে ১২০ জন রক্তদাতাকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে ১২০ জন রক্তদাতাকে সংবর্ধনা দিল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের স্থানীয় সংগঠন ‘বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ’। গতকাল শনিবার সকালে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। একই দিন বিনা মূল্যে পরীক্ষা করা হয় রক্তের গ্রুপ।উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশতাক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তাদাতাদের হাতে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেন।সংগঠনের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন ভৈরব পৌর মেয়র মো. শাহিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মমতাজুল হক, আনোয়ারা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক ও সংগঠনের সাধারণ সম্পাদক তমাল আহমেদ ভূঁইয়া।