ভৈরবে ২০ লাখ টাকার ভেজাল আইসক্রিম জব্দ
কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবের এলাকায় গতকাল শুক্রবার একটি আইসক্রিম কারখানা থেকে প্রায় ২০ লাখ টাকার ভেজাল আইসক্রিম জব্দ করা হয়েছে। এ সময় আইসক্রিম তৈরির বিষাক্ত রং, ফ্লেভার, রাসায়নিক দ্রব্য ও যন্ত্রপাতি উদ্ধার করে কারখানার মালিকসহ ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহম্মেদের ভ্রাম্যমাণ আদালত চন্ডিবের এলাকায় তাহেরা ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। র্যাবের একটি দল এ অভিযানে সহযোগিতা করে। এ সময় ভেজাল আইসক্রিম তৈরির দায়ে কারখানার মালিকসহ ছয়জনকে কারাদণ্ড দেন আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে কারখানার মালিক ইব্রাহিম মিয়াকে ছয় মাস ও সহযোগী সিদ্দিক মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তা ছাড়া কারখানার কাজে সম্পৃক্ত নজরুল হক, মো. কিবরিয়া, নাজমুল হাসান ও ইয়াছিন মিয়াকে এক মাস করে বিনাশ্রম কারদণ্ড দেওয়া হয়। পরে ওই প্রতিষ্ঠানের কাঁচামাল ও মোড়কজাত সামগ্রীর দুটি গুদাম সিলগালা করে দেওয়া হয়।কারখানার মালিক ইব্রাহিম মিয়া বলেন, ‘আমরা চেষ্টা করি পরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম তৈরি করতে। এই কারখানায় ব্যবহূত উপকরণও মানসমঞ্চত।’র্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর মোহামঞ্চদ মাহফুজ-উল-আমিন নূর বলেন, ‘ভৈরব নকল ও ভেজাল আইসক্রিম তৈরির একটি বড় বাজার। নামীদামি কোম্পানির নাম ও লেবেল ব্যবহার করে এখানকার উৎপাদিত আইসক্রিম সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয়। এসব কারখানার কোনো অনুমোদন নেই। ভ্রাম্যমাণ আদালত এ অভিযানে ২০ লাখ টাকার আইসক্রিম জব্দ করেছেন।’