ভৈরবে ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে ২০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।সওজ বিভাগ ভৈরব সার্কেল অফিস থেকে জানানো হয়, সওজ বিভাগের অধিকাংশ জায়গা স্থানীয় লোকজনের দখলে চলে গেছে। স্থানীয় প্রভাবশালী মহলের একাধিক চক্র সওজ বিভাগের জায়গায় স্থায়ী স্থাপনা করে ফেলেছে। কোথাও কোথাও বহুতল মার্কেট তৈরি করা হয়েছে। এতে সড়কগুলো প্রশস্ত করা যাচ্ছিল না। বরং দিন দিন সরু হয়ে আসছিল। চেষ্টা করেও উচ্ছেদ করতে ব্যর্থ হওয়ায় আদালতে যায় সওজ বিভাগ। আদালত ১৭৮টি স্থায়ীসহ প্রায় পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদের আদেশ দেন। আদালতের নির্দেশে গতকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।উচ্ছেদ অভিযানে নিযুক্ত ম্যাজিস্ট্রেট ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম জানান, প্রথম দিন ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রথম দিন ২০০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।