ভৈরবে ৩০ কেজি গাঁজা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ডের ‘দুর্জয় ভৈরব’ চত্বর এলাকায় গতকাল মঙ্গলবার ৩০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র্যাব)।তাঁরা হলেন টেম্পোচালক মো. আলাল উদ্দিন (২০), যাত্রী ইয়াসিন মিয়া (২০), রিনা বেগম (৩০) ও জ্যোৎস্না বেগম (৪০)। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলায়। র্যাব-৯ ভৈরব ক্যাম্প থেকে জানানো হয়, র্যাবের কাছে খবর ছিল, ভারতীয় সীমান্ত এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে গতকাল মাদকের একটি বড় চালান ঢাকায় নেওয়ার উদ্দেশে ভৈরবে আনা হচ্ছে।