প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়নে গৃহীত কার্যক্রম-বিষয়ক এক সেমিনার গতকাল মঙ্গলবার শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এ আয়োজন করা হয়। সেমিনারে সরকারি কর্মকর্তা, বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী, সমাজকর্মী, এনজিওকর্মী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কবির হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।