প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় উপজেলা পরিষদ এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম। সেমিনারে ভোক্তা অধিকার আইনের উদ্দেশ্য, জাতিসংঘ স্বীকৃত ভোক্তা অধিকারের বিষয়, অভিযোগের নিয়মাবলি, বাজার তদারকিসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলাম খন্দকার। অন্যদের মধ্যে মতামত দেন পীরগঞ্জ পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান একরামুল হক প্রমুখ।