প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে সরাসরি ভোক্তাদের ওপর প্রভাব পড়েছে। বিশেষ করে, উত্তরাঞ্চলের কৃষিপ্রধান এলাকায় বোরো চাষের শুরুতে এই মূল্যবৃদ্ধি সেচের পানির খরচ বাড়াবে। ফলে উৎপাদনের ওপর এর প্রভাব পড়বে। ভোক্তার ওপর সরাসরি এ প্রভাব পড়বেই। তাছাড়া ভোক্তাকে অতিপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের ব্যবহার কমিয়ে দিতে হবে। ভেঙে ফেলতে হবে অতিকষ্টের সঞ্চয়। বস্তুত মানুষ কর্জনির্ভর হয়ে পড়বে। এ ক্ষেত্রে সরকারের নজরদারি জোরদার করা জরুরি।গোলাম মোস্তফা: কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক