ভোগান্তি কমাতে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের ভোগান্তি দূর করতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সঙ্গে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) চুক্তি সই হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বিল আদায়ের চুক্তিতে ডিজিটাল সেন্টারের পক্ষে সই করেন ইউএনও মুহাম্মদ আসাদুজ্জামান এবং সমিতির পক্ষে সই করেন পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মহাব্যবস্থাপক (জিএম) রফিকুল ইসলাম। উপজেলার গ্রাহকেরা ১ ফেব্রুয়ারি থেকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।