ভোট কারচুপির অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া তাঁর প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল আকবরের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন।
গতকাল বৃহস্পতিবার তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দাখিল করেছেন। কুতুবুল্লাহ হোসেন অভিযোগ করেন, নির্বাচনী এলাকার অন্তত ২১টি ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টদের জোর করে বের করে দিয়ে সিরাজুল আকবরের লোকজন জাল ভোট দিয়েছেন। এ ছাড়া দুটি কেন্দ্র দখল করে নৌকা প্রতীকের পক্ষে ইচ্ছেমতো ভোট দেওয়া হয়েছে।
নৌকা প্রতীকের পক্ষের লোকজন শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে মুঠোফোনে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানালেও তাঁরা কোনো পদক্ষেপ নেননি।