ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের পদ শূন্য ঘোষণা করা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আলোচিত ৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল রোববার। নির্বাচনের পাঁচটি কেন্দ্রের সব কটিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের সঙ্গে বিজিবি মোতায়েন থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জানা গেছে, গত ৭ মে নূর হোসেনকে কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করা হয়। পরে নির্বাচন কমিশন গত ২৯ জুন নির্বাচনের তফসিল ঘোষণা করে। সিদ্ধিরগঞ্জের শিমরাইল, টেকপাড়া, ওয়াপদা কলোনি, আটি ও উত্তর আজিবপুর এলাকা নিয়ে ৪ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ১৪ হাজার ১০৬ জন।