ভোট গ্রহণ সুন্দরভাবে এগিয়ে চলছে: নির্বাচন কমিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ সুন্দরভাবে এগিয়ে চলছে। যেখানে সহিংসতা হয়েছে, সেখানেই ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আজ শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মো. শাহনেওয়াজ বলেন, ৮১টি উপজেলার ৫ হাজার ৪৪৪টি কেন্দ্রের মধ্যে মাত্র নয়টিতে গন্ডগোল হয়েছে। এই নয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এসব বিচ্ছিন্ন ঘটনা।
নির্বাচন কমিশনার জানান, চাঁদপুরের কচুয়ায় চারটি, কুমিল্লার নাঙ্গলকোটে দুটি, চাঁদপুরের হাজীগঞ্জে একটি এবং ফেনীর দাগনভূঞায় দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।