ভোট চাওয়ার নামে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ভোট চাওয়ার নাম করে অস্ত্রের মুখে তিন ভরি ওজনের স্বর্ণালংকার, মোবাইল ফোনসেট ও শাড়ি চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে পৌর এলাকার ভাটিলক্ষ্মীপুরের ইশানগোপালপুর উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট কামরুল ইসলামের বাড়িতে।কামরুল ইসলামের স্ত্রী শিরিন আক্তার জানান, ভোটের প্রচারণার কথা শুনে আমি ঘরের দরজা খুলে দিই। চাদর পরিহিত তিনজন যুবক আমার ঘরে প্রবেশ করে। তারা পিস্তল ও ধারালো অস্ত্র ধরে সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ তিন হাজার টাকা, একটি মোবাইল ফোনসেট ও পাঁচটি শাড়িসহ দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘরের কম্পিউটারটি ভেঙে ফেলে।