ভোট জালিয়াতি বন্ধের আহ্বান মহিউদ্দিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ভোট জালিয়াতির মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচনের প্রচেষ্টা হচ্ছে উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়েছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল শনিবার তিনি এক বিবৃতিতে এ কথা বলেন।বিবৃতিতে মহিউদ্দিন চৌধুরী বলেন, ভোট জালিয়াতির উদ্দেশ্যে একই ঠিকানায় একাধিক কর শনাক্তকরণ নম্বর ব্যবহার করে ভুয়া ভোটার সৃষ্টি করা হয়েছে। এ কারণে ভোটার তালিকা হালনাগাদ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী সমাজের ঐতিহ্যবাহী এ চেম্বারে যোগ্য প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান তিনি।আগামী ৬ ডিসেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।