ভোট ডাকাতির আশঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি দল ভোট ডাকাতির প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী ফজলুর রহমান। এ ছাড়া তাঁর নেতা-কর্মীদের ওপর হামলা, পুলিশ দিয়ে হয়রানি ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হচ্ছে।
বেড়া পৌর এলাকায় অবস্থিত তাঁর চালকলের চাতালে সংবাদ সমেঞ্চলন করে গত রোববার এসব অভিযোগ করেন ফজলুর। ৩১ মার্চ এখানে ভোট গ্রহণ হবে।
সংবাদ সমেঞ্চলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনের আওয়ামী লীগের সাংসদের মদদে জাতসাখিনীসহ বেশ কয়েকটি ইউনিয়নের ভোটকেন্দ্র দখলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।