প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটার তালিকায় নাম না থাকায় পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক ভোটার গতকাল বুধবার ভোট দিতে পারেননি। জাতীয় পরিচয়পত্র সঙ্গে এনেও তাঁরা ভোট দিতে ব্যর্থ হন।
পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের হাফিজুল ইসলাম জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বলেন, ভোটার তালিকায় তাঁর নাম না থাকায় তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি। একই ধরনের কথা বলেন মহমঞ্চদপুর দক্ষিণ গ্রামের সেলিনা আকতার। এ কেন্দ্রের অধীন কয়েকটি গ্রামের বাসিন্দার জাতীয় পরিচয়পত্র থাকলেও তাঁরা ভোট দিতে পারেননি।
এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নেপোলিয়ান বিশ্বাস বলেন, নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা তালিকায় তাঁদের নাম না থাকায় তাঁরা ভোট দিতে পারেননি।