প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর বাজারে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল করেছে বিএনপি-জামায়াত। মিছিল থেকে তারা ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে স্লোগান দেয়। পরে লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের বটতলায় এক পথসভা করে তারা।
পথসভায় বক্তব্য দেন বুড়িমারী জামায়াতের আমির মোজামেঞ্চল হক, বিএনপি নেতা রফিকুল ইসলাম প্রমুখ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, মিছিলে স্লোগান দেওয়া হয়, ‘ভোট দিতে যাবে যারা, লাশ হয়ে ফিরবে তারা।’ এমন স্লোগান শোনার পরপরই বাজারে আসা মানুষজন ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে বাজার ছাড়েন। ওই বিক্ষোভ মিছিলে বিএনপি ও জামায়াত-শিবিরের শতাধিক কর্মী ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।