ভোট দেওয়া নিয়ে সংশয়ে চার হাজার ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হবে। কিন্তু হালনাগাদ ভোটার তালিকায় নতুন চার হাজার ভোটার এখনো পরিচয়পত্র না পাওয়ায় ভোট দেওয়া নিয়ে সংশয়ে পড়েছেন।স্থানীয় সূত্রমতে, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকা প্রণয়নের পর বাদ পড়া এবং যাঁদের ১৮ বছর পূর্ণ হয়েছে এমন নারী-পুরুষের নাম অন্তর্ভুক্তির জন্য ২০০৯ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। চূড়ান্ত হালনাগাদ তালিকায় পৌর এলাকায় নতুন ভোটার হয়েছেন মোট চার হাজার ৭৬ জন। কিন্তু এখনো তাঁদের পরিচয়পত্র দেওয়া হয়নি। ফলে নির্বাচনে ভোট দেওয়া নিয়ে তাঁরা চিন্তিত হয়ে পড়েছেন। স্থানীয় নির্বাচনী দপ্তর থেকে এ বিষয়ে কোনো নির্দেশনাও জানানো হয়নি।এ ব্যাপারে ৯ নম্বর ওয়ার্ডের নতুন ভোটার মো. কুদ্দুস জানান, হালনাগাদ তালিকায় গত বছরের জানুয়ারি মাসে তিনি নতুন ভোটার হয়েছেন। কিন্তু গত এক বছরেও পরিচয়পত্র পাননি। পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যাবে কি না, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। এমনকি নির্বাচনী দপ্তরের পক্ষ থেকে কোনো কিছু বলা হচ্ছে না।এ প্রসঙ্গে সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পরিচয়পত্র না থাকলেও ভোটাররা কেন্দ্রে ভোটার নম্বর নিয়ে ভোট দিতে পারবেন। এ সম্পর্কে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।