ভোট ডাকাতি হচ্ছে: আফরোজা আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণে বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অভিযোগ করেছেন প্রতিটি কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে। বিভিন্ন কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হচ্ছে। 
আজ মঙ্গলবার বেলা ১১টার আগে রাজধানীর শাজাহানপুর এলাকায় নিজের বাসার সামনে তিনি সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন। এ সময় তিনি তাঁদের একজন এজেন্টকে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করেন। ওই এজেন্টের শরীরে মারধরের চিহ্ন ছিল।
এরপর বেলা ১১টার দিকে মির্জা আব্বাসের বাসার সামনে দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে ‘অবৈধ নির্বাচন মানি না মানব না’; ‘ছি ছি হাসিনা লজ্জায় বাঁচি না’-এ ধরনের স্লোগান দেওয়া হয়। কিছুক্ষণ পর পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।

ছবি: সুদীপ্ত সালাম
ছবি: সুদীপ্ত সালাম


খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন আফরোজা আব্বাস।

ভোট দেবেন না আফরোজা আব্বাস
প্রথম আলোর ফটো সাংবাদিক সুদীপ্ত সালাম জানান, ঢাকা দক্ষিণের বিএনপি-সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেছেন, তাঁর সমর্থকেরা ভোট দিতে না পারায় তিনিও ভোট দেবেন না। আজ মঙ্গলবার খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ ঘোষণা দেন।
সকাল ১১টার দিকে আফরোজা ওই কেন্দ্রে পৌঁছান। সেখানে অপেক্ষমাণ ভোটারেরা তাঁকে জানান,১-৩ ঘণ্টা অপেক্ষা করেও তাঁরা ভোট দিতে পারেননি। তাঁদের জানান হয়েছে, সেখানে কোনো ব্যালট পেপার আসেনি। ওই ভোটারদের অভিযোগ, তাঁদের অপেক্ষায় রেখে অন্যত্র ব্যালট পেপারে।

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্রে চলছে ​ব্যালটে সিল মারার উৎ​সব। সকাল সাড়ে ১১টার দিকের দৃশ্য। ছবি: সুজয় মহাজন
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্রে চলছে ​ব্যালটে সিল মারার উৎ​সব। সকাল সাড়ে ১১টার দিকের দৃশ্য। ছবি: সুজয় মহাজন


এসব শোনার পর আফরোজা আব্বাস বলেন, তাঁর সমর্থকেরা ভোট দিতে না পারায় তিনিও ভোট দেবেন না। এরপর তিনি বাসায় ফিরে যান।
সর্বশেষ জানা গেছে, আফরোজা আব্বাস যাত্রাবাড়ীর দিকে ভোটকেন্দ্র পরিদর্শনে যান।

কয়েকজন যুবক ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ফেলছিলেন

ছবি: সুদীপ্ত সালাম
ছবি: সুদীপ্ত সালাম


খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করার সময় সাংবাদিকদেও সঙ্গে কথা বলছেন আফরোজা আব্বাস। 

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি কামরুল হাসান জানান, ঢাকা দক্ষিণের পাঁচটি ভোট কেন্দ্র সরেজমিন পরিদর্শন করেছেন। সব কয়টি কেন্দ্র আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দখলে। সেখানে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসসহ, দলটির কাউন্সিলর প্রার্থীদের কোনো পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্রে চলছে ​ব্যালটে সিল মারার উৎ​সব। সকাল সাড়ে ১১টার দিকের দৃশ্য। ছবি: সুজয় মহাজন
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্রে চলছে ​ব্যালটে সিল মারার উৎ​সব। সকাল সাড়ে ১১টার দিকের দৃশ্য। ছবি: সুজয় মহাজন


প্রথম আলোর বিশেষ প্রতিনিধি জানান, সকাল সাড়ে নয়টায় সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় গিয়ে নিচ তলার ২ নম্বর কক্ষে কয়েকজন যুবককে বসে বসে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ফেলতে দেখা যায়। এ সময় তিনি ছবি তুলতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। অন্য আরও একটি কক্ষে বসে বসে ব্যালট পেপারে দুজন যুবক সিল মারছিল।
এরপর কামরুল হাসান যান ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কেন্দ্রে। সেখানে তখন পর্যন্ত ভোট পড়েছিল ৩১টি। কিন্তু দেখা যায়, একটি ব্যালট বাক্স প্রায় ভর্তি হয়ে আছে। মাত্র ৩১টি ব্যালট পেপার দিয়েই কী করে পুরো বাক্স ভরে গেল, এমন প্রশ্নের জবাবে সেই কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তা বলেন, ব্যালট পেপারগুলো ফুলে থাকায় মনে হচ্ছে বাক্স ভর্তি।

কামরুল এর পর গিয়েছেন আনন্দ ভবন কমিউনিটি সেন্টার কেন্দ্রে। সেখানে মির্জা আব্বাস ও বিএনপি সমর্থিত কাউন্সিল প্রার্থীর পোলিং এজেন্টদের দেখা যায়নি। সবই আওয়ামী সমর্থিত পোলিং এজেন্টদের দখলে। নবাবপুরের গোয়ালনগর কেন্দ্রেও একই দৃশ্য। সেখানে বিএনপি সমর্থিত পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্রে চলছে ​ব্যালটে সিল মারার উৎ​সব। সকাল সাড়ে ১১টার দিকের দৃশ্য। ছবি: সুজয় মহাজন
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্রে চলছে ​ব্যালটে সিল মারার উৎ​সব। সকাল সাড়ে ১১টার দিকের দৃশ্য। ছবি: সুজয় মহাজন


কামরুল সেখান থেকে যান বিজয় নগর মূক ও বধির স্কুল কেন্দ্রে। সেখানে প্রথম আলোর আরেক বিশেষ প্রতিনিধি আশীষ-উর রহমানকে আটকে রেখেছিল আওয়ামী লীগের কর্মীরা। কারণ আশীষ জাল ভোট দেওয়ার ছবি তাঁর মুঠোফোনে তুলেছিলেন। সহকর্মীকে উদ্ধারে কামরুল স্থানীয় পুলিশের সাহায্য চাইলেও পুলিশ কোনো রকম সাহায্য করেনি। পরে মুঠোফোন থেকে ছবিগুলো মুছে ফেলার পর আশীষকে ছেড়ে দেওয়া হয়।