ভোট দেবেন নিজের পছন্দের প্রার্থীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনকে পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত রাখতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, ‘রাতের আঁধারে ভোট কিনতে কেউ টাকা দিলে নেবেন। তবে ভোট দেবেন নিজের পছন্দের প্রার্থীকে।’ গতকাল রোববার দুপুরে বৃহত্তর যশোর ও কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে পৌরসভা নির্বাচন নিয়ে মতবিনিময়কালে সিইসি এ কথা বলেন। যশোর কালেক্টরেটের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক নূরুল আমিন। বক্তৃতা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব নূরুল ইসলাম খান। এ ছাড়া সভায় যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিইসি এ টি এম শামসুল হুদা বলেন, সারা দেশের পৌরসভাকে চারটি ইউনিটে ভাগ করে নির্বাচন করা হচ্ছে। জনবলের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য পর্যায়ক্রমে কয়েকটি তারিখে ভোট গ্রহণ করা হবে। সিইসি জানান, মেয়র প্রার্থীদের ক্ষেত্রে দুই থেকে পাঁচ লাখ ও কাউন্সিলরদের ক্ষেত্রে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা নির্বাচনে সর্বোচ্চ খরচের বিধান রাখা হয়েছে।