ভোট নিয়ে বাবুনগরীর কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুনায়েদ বাবুনগরী। ছবি: সংগৃহীত
জুনায়েদ বাবুনগরী। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী একাদশ সংসদ নির্বাচন নিয়ে কবিতা লিখেছেন। তাঁর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী ফেসবুকে গত সোমবার এটি শেয়ার করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

৬৪ লাইনের কবিতার কয়েকটি লাইন এ রকম, ‘বিরোধী দলকে পরাকাষ্ঠা শক্ত হাতে দমন, জনগণকে নিজের প্রতি করছে আকর্ষণ।’ ‘কথায় কাজে নেইকো মিল চাতুরীতে সেরা, মুখে সদা সেবার বাণী মিথ্যাবাদীই ওরা। চিত্তাকর্ষক হয় বহুত তাদের মুখে বুলি, শ্রুতিমধুর তাদের ভাষা অন্তরেতে কালি’।