ভোট নিয়ে সড়ক ও কেন্দ্র অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে জনতা-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্র থেকে গত শনিবার ব্যবহূত ব্যালট পেপারের মুড়ি উদ্ধার করা হয়েছে। একই দিন ফরিদপুরের ভাঙ্গার আজিমনগর ইউনিয়নে একটি ভোটকেন্দ্র অবরোধ করে রাখেন পরাজিত প্রার্থীর সমর্থকেরা।নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে জনতা-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তবিবুর রহমানের ব্যবহূত গাড়ি ভাঙচুর করে। গাড়িতে বিজিবির সাতজন সদস্য ছিলেন। এ সময় পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের লাঠিচার্জে পাঁচ ব্যক্তি আহত হন। গতকাল রোববার বেলা দুইটার দিকে ভোট গ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটাররা বিশৃঙ্খলভাবে ভোটকেন্দ্রে ঢোকার সময় পুলিশ সারিবদ্ধভাবে ঢোকার আহ্বান জানায়। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তবিবুর রহমানের নেতৃত্বে বিজিবির সদস্যরা উপস্থিত হলে জনতা সে গাড়িতে হামলা চালায়। ম্যাজিস্ট্রেট ও বিজিবির সদস্যরা নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে নিজেদের রক্ষা করেন।ম্যাজিস্ট্রেট মো. তবিবুর রহমান বলেন, ‘আমরা ইতনা চৌরাস্তায় পৌঁছালে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান এসে আমার কাছে উত্তেজিত হয়ে অভিযোগ দিতে থাকেন। এ সময় তাঁর সমর্থকেরা আমার ব্যবহূত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-২২৫৯) ভাঙচুর করে। পরে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’শরীয়তপুরের মোক্তারেরচর ইউনিয়নের চেরাগআলী বেপারিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কক্ষ থেকে শনিবার বেলা ১১টার দিকে ৪২টি ব্যবহূত ব্যালট পেপারের মুড়ি ও চারটি আংশিক ব্যবহূত ব্যালট পেপারের বই উদ্ধার করেছে নড়িয়া উপজেলা প্রশাসন। এ ইউনিয়নে গত বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ইউপিতে চেয়ারম্যান পদে আলাউদ্দিন বেপারি দুই হাজার ৫৪৩ ভোট পেয়ে বিজয়ী হন।নির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌকিদার ও বাদশাহ শেখের সমর্থকেরা নড়িয়া উপজেলা সদরে বিক্ষোভ-সমাবেশ করেন। পরে বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁরা শরীয়তপুর-নড়িয়া সড়ক অবরোধ করে রাখেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘পুরো ঘটনার একটি প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে। নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।’ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অবরোধের ঘটনা ঘটেছে। শনিবার ভোট গণনা শেষে দেখা যায়, ইউপি সদস্য পদপ্রার্থী আ. সামাদ মাত্র তিন ভোটে অপর প্রার্থী আকতার খালাসির কাছে পরাজিত হয়েছেন। এতে সামাদের সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে কেন্দ্র অবরোধ করেন। কেন্দ্রের ভেতর প্রিসাইডিং কর্মকর্তাসহ ভোট গণনার সঙ্গে যুক্ত অন্যরা আটকা পড়েন। পরে পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে ব্যালট বাক্সসহ কর্মকর্তাদের উদ্ধার করেন। কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।