ভোট নোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলিথিনে মুড়িয়ে...সিরাজগঞ্জের রায়গঞ্জের বাতাসে খচমচ শব্দ করে উড়ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার। পোস্টার খচমচ শব্দের কারণ সেগুলো পলিথিনে মুড়িয়ে ঝুলানো হয়েছে। গত মঙ্গলবার পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। প্রতীক বরাদ্দ পাওয়ার এক দিনের মধ্যেই মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা পোস্টারে ছেয়ে ফেলেছেন এলাকা। দেয়ালে লাগানো নিষিদ্ধ হওয়ায় পোস্টারগুলো দড়ি দিয়ে বিভিন্ন স্থানে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তবে কুয়াশা, শিশির অথবা বৃষ্টি থেকে বাঁচাতে সেগুলো পোস্টার সাইজের পলিথিনে ঢুকিয়ে স্ট্যাপলার পিন দিয়ে আটকিয়ে ঝোলানো হচ্ছে। নাম প্রকাশ না করে কয়েকজন প্রার্থী জানান, খরচ ও সময় বাঁচাতেই এ কৌশল নেওয়া হচ্ছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিহ্যাটট্রিক করতে চানহ্যাটট্রিক করতে চান সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদপ্রার্থী কাজী জাহানারা বেগম। সৈয়দপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে তৃতীয়বারের মতো প্রার্থী হয়েছেন তিনি। জাহানারা গত মঙ্গলবার বলেন, ‘এবার আমার পদটির নাম কাউন্সিলর। আগে ছিল কমিশনার। আমি দুইবার নির্বাচিত হই। এবার জিতলে হ্যাটট্রিক হবে।’ তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় অনেক উন্নয়ন বাকি। এসব কাজ সমাপ্ত করতে আরেকবার সুযোগ চাই। এরপর আমি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করব।’ সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিনারী ভোটারই বেশিবগুড়ার নয়টি পৌরসভার প্রতিটিতেই পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নয়টি পৌরসভায় মোট ভোটারের সংখ্যা তিন লাখ ২৯ হাজার ৬৬৩। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬২ হাজার ২৬০ জন এবং নারী ভোটার এক লাখ ৬৭ হাজার ৪০৩ জন। বগুড়া পৌরসভায় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি তিন হাজার ৩২ জন। গাবতলীতে ৬৯ জন, কাহালুতে ১৬৪, নন্দীগ্রামে ৪৬২, শেরপুরে ২৬৬, ধুনটে ৯৫, সারিয়াকান্দিতে ২৯৩, শিবগঞ্জে ১৬৯ ও সান্তাহার পৌরসভায় ৫৯৩ জন নারী ভোটার বেশি। নিজস্ব প্রতিবেদক, বগুড়ামাইক ব্যবসা রমরমাজয়পুরহাটের কালাইয়ে বেড়ে গেছে মাইকের কদর। যে ডেকোরেটর ব্যবসায়ীদের একটি মাইক ভাড়া দিতে আগে সারা দিন তীর্থের কাকের মতো চেয়ে থাকতে হতো, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের দিন পাল্টে গেছে। কালাই সদরে এবার নয়জন মেয়র পদপ্রার্থী, ৩৬ জন সাধারণ ও ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীর প্রচারকাজে মাইকের ব্যবহার বেড়ে গেছে। শহরের পাঁচশিরা বাজারের মিতালী ডেকোরেটরের মালিক গোলাম মোস্তফা বলেন, ‘ভোটের প্রচারণায় মাইকের চাহিদা এত বেড়েছে যে আগাম বুকিং দেওয়া প্রার্থীদের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছি।’  কালাই (জয়পুরহাট) প্রতিনিধি