ভোট নোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকতালীয়টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে যাঁরা ফুটবল প্রতীক পেয়েছেন, তাঁরা সবাই স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী বা সমর্থক। একই প্রতীক পাওয়ার ঘটনাকে তাঁরা ‘কাকতালীয়’ বলছেন। ১ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। ২ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীক পেয়েছেন মতিয়ার রহমান। তিনি আওয়ামী লীগের সমর্থক। ৩ নম্বর ওয়ার্ডে একই প্রতীক পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগের সদস্য একাব্বর হোসেন। ৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফি তালুকদারও ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন।  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিনূতনের কেতনসুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ৩৭ জন। এর মধ্যে কয়েকজন তরুণ সংস্কৃতিকর্মী। তাঁদের একজন সোহেল জানান, এলাকার মানুষের কাজ করার জন্য প্রার্থী হয়েছেন। আরেক প্রার্থী শাহেদুর রহমান বলেন, বয়স কোনো বিষয় নয়। প্রয়াস সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক অরুপ সরকার বলেন, নয়টি ওয়ার্ডের সব কটিতেই এবার তরুণ প্রার্থীদের পদচারণ। নির্বাচনে তরুণদের অংশগ্রহণ ভোটারদের দৃষ্টি কাড়ছে।  জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি