ভোট নোট
উর্দুতে ভোট ভিক্ষাউর্দুতে বক্তৃতা দিয়ে বিহারি ভোটারদের কাছে ভোট চাইলেন নীলফামারী-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ এ এ মারুফ সাকলান। তিনি গত শুক্রবার রাতে সৈয়দপুর শহরের কলিম মোড় ও মিস্ত্রিপাড়ায় দুটি পথসভায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আখতার হোসেনের পক্ষে ভোট প্রার্থনা করেন। ওই সভায় আখতারও উর্দুতে বক্তৃতা দেন। সাংসদ তাঁর বক্তৃতায় বলেন, ‘ভাইলোগ হাম বহুত শরিফ আদমি, মেরা কই গাড্ডি নেহি হ্যায় (ভাইয়েরা আমি অত্যন্ত সৎ মানুষ, আমার কোনো গাড়ি নেই)। আমাদের মেয়র প্রার্থীও অনেক সৎ, তাই সৎ মানুষকে নির্বাচিত করুন।’ আখতার হোসেন উর্দুতে ভোট প্রার্থনা করে বলেন, ‘হামলোগ সৈয়দপুরমে বিহারি-বাঙালি ভাই-ভাই হ্যায়। (আমরা সৈয়দপুরের বিহারি-বাঙালি মিলেমিশে আছি) আপনাদের ভোট পেলে আমি পুনরায় নির্বাচিত হব এবং সরকারদলীয় মেয়র হিসেবে সৈয়দপুরের উন্নয়নে কাজ করতে পারব। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি