ভোট নোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁধারে নতুনগত দুই দিনে উল্লাপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে কিছু নতুন পোস্টার সাঁটানো হয়েছে। এগুলোতে লেখা—সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন। কে বা কারা পোস্টারটি লাগিয়েছে, তার কোনো উল্লেখ নেই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শত শত পোস্টার উপজেলার বিভিন্ন দেয়াল, প্রধান ফটক, পৌরসভা ভবন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাঁটানো হয়েছে। পোস্টারগুলোর বক্তব্য নিয়ে ভোটারদের মধ্যে চলছে আলোচনা। উপজেলা পরিষদের প্রধান ফটকের চা-বিক্রেতা গোলজার হোসেন বললেন, ‘ভোটে দাঁড়াইনা লোকগুলান পোস্টার তো মেলাই লাগাইছে। কিন্তুক নতুন এই পোস্টারের কথাগুলান আমার ভালো মনে হইছে।’ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি