ভোট নোট
কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশাকে পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসারের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলমকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। গত শনিবার নির্বাচন কমিশন থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। একই আদেশে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেনকে গত রোববার প্রত্যাহার করা হয়েছে। নোয়াখালী অফিসসংসদ থেকে পৌরসভায় গত জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জামানত হারিয়েছিলেন আবুল কাশেম। এবার তিনি লাকসাম পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। আবুল কাশেম বলেন, সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাটা ছিল তাঁর অন্য একটি কৌশল। তবে এবার ওয়ার্ড কাউন্সিলর পদে তিনি জয় লাভের বিষয়ে শতভাগ আশাবাদী। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি