ভোট নোট
বাগেরহাট পৌরসভায় সেনা মোতায়েনের দাবিবাগেরহাট পৌরসভার তিনজন মেয়র পদপ্রার্থী এক যৌথ সংবাদ সম্মেলনে নির্বাচন উপলক্ষে বাগেরহাটে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। প্রতিপক্ষ প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র খান হাবিবুর রহমানের বিরুদ্ধে তাঁদের কর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে তাঁরা এই দাবি জানান। গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনের পর খান হাবিবুর রহমান পাল্টা সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে প্রার্থীদের তোলা অভিযোগ অসত্য বলে দাবি করেন। প্রথম সংবাদ সম্মেলনে মেয়র পদপ্রার্থী নাছিমা পারভীন কনা, বিএনপি সমর্থিত প্রার্থী এস এম আতাহার হোসেন আবুর (৭৪) পক্ষে তাঁর ছোট ভাই এ টি এম আকরাম হোসেন তালিম এবং অন্যতম মেয়র পদপ্রার্থী মো. সাঈদ নিয়াজ হোসেন অংশ নেন। দ্বিতীয় সংবাদ সম্মেলনে মেয়র পদপ্রার্থী খান হাবিবুর রহমান ও বাগেরহাট পৌরসভার আইনজীবী স্বপন কুমার দেব উপস্থিত ছিলেন। বাগেরহাট প্রতিনিধি