ভোট নোট
সংসদ থেকে পৌরসভাটাঙ্গাইলের মধুপুর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সাংসদ খন্দকার আনোয়ারুল হক। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হিসেবে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সাবেক সাংসদ থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে খন্দকার আনোয়ারুল হক বলেন, ‘আমি সাংসদ থাকাকালে দুর্নীতি করিনি। বর্তমানে সংসদ নির্বাচন করতে অনেক টাকা লাগে। আমার এত টাকা নেই। তাই ছোট পরিসরের পৌর নির্বাচনে অংশ নিয়েছি। এ পদে নির্বাচিত হলেও জনগণের সেবা করার যথেষ্ট সুযোগ থাকে।’ টাঙ্গাইল অফিসএকজনের কারাদণ্ডচাঁদপুরের মতলব পৌরসভার পূর্ব কলাদি এলাকার মাহমুদুল হক নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৬ জন ভোটারের জাতীয় পরিচয়পত্র কৌশলে নিজের কাছে আটকে রাখা এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বসানো এক ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। পরে তাঁকে চাঁদপুর কারাগারে পাঠানো হয়। যে ভোটারদের পরিচয়পত্র আটকে রাখা হয়েছিল তাঁরা এবং কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই আদালত বসানো হয়। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি