ভোট নোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাটট্রিকজনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার হ্যাটট্রিক করলেন পটুয়াখালী পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর সৈয়দা আকলিমুন্নেছা এবং নীলফামারী সৈয়দপুরের একই পদের কাজী জাহানারা বেগম। পটুয়াখালী পৌরসভার ৩ নম্বর (৭, ৮ ও ৯) ওয়ার্ডে সৈয়দা আকলিমুন্নেছা টিউবয়েল প্রতীক নিয়ে পাঁচ হাজার ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। উচ্চমাধ্যমিক পাস আকলিমুন্নেছার স্বামী মরহুম রাজা মিয়াও এই পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। আকলিমুন্নেছা বলেন, ‘আমি মানুষের পাশে আছি এবং থাকব।’ সৈয়দপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর কাজী জাহানারা বেগম জানান, জনগণ ভালোবেসে তাঁকে নির্বাচিত করেছেন। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি তিনি অক্ষরে অক্ষরে পালন করতে চান। কাজী জাহানারা সৈয়দপুর পৌর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। পটুয়াখালী অফিস ও সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি