ভোট নোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মঘট পালিতচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ধামইরহাট বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের পাল্টাপাল্টি সংঘর্ষের সময় দোকান ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল শনিবার সকাল থেকে ধর্মঘট পালন করেছে ধামইরহাট বাজার ব্যবসায়ী সমিতি। এই দিন বাজারের ব্যবসায়ীরা সকাল সাতটা থেকে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন এবং বাজারের মাঠে প্রতিবাদ-সমাবেশ করেন। ধামইরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুন জানান, ১৩ জানুয়ারি রাতে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষের সময় বাজারের নয়টি দোকানের দুই লক্ষাধিক টাকার আসবাব ও জিনিসপত্র ভাঙচুর করে সন্ত্রাসীরা। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিনির্বাচনের মানুষসুনামগঞ্জ পৌরসভায় এবার সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী আছেন ১৪ জন। এর মধ্যে বর্তমান তিন কাউন্সিলরও আছেন। তাঁরা হলেন সুজাতা রানী রায়, কলি তালুকদার ও সৈয়দা জাহানারা বেগম। এই তিন প্রার্থী পৌর কাউন্সিলর থাকাকালে গত উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। কিন্তু জিততে পারেননি। পৌরসভার মেজর ইকবাল রোডের বাসিন্দা মারুফ মান্না বলেন, ‘তাঁরা আসলে নির্বাচনের মানুষ। বর্তমান পৌর পরিষদে আছেন। মাঝখানে উপজেলা নির্বাচন করলেন। আবার পৌরসভায় প্রার্থী হয়েছেন।’ সুনামগঞ্জ প্রতিনিধিদুই প্রার্থীর সংঘর্ষচাঁদপুরের শাহরাস্তিতে শুক্রবার দুপুরে পৌর শহরের কালীবাড়ি বাজারে দুই মেয়র পদপ্রার্থী মাহবুবুল আলম চৌধুরী ও আনোয়ার হোসেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। শাহরাস্তি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে দেয়। পরে আনোয়ার হোসেন মিয়াজী থানায় গিয়ে মাহবুবুল আলমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ঘটনাটি মাহবুবুল আলম জানার পর তিনিও থানায় আনোয়ার হোসেনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি