ভোট নোট
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় আজ সোমবার ভোটগ্রহণ করা হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কালিয়াকৈর থানা পুলিশ ২৮ পৌরসভার মধ্যে ২৬টিকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করেছে। এগুলোর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে, কালিয়াকৈর বালিকা উচ্চবিদ্যালয়ের দুটি, চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওয়ান আইডিয়াল কিন্ডারগার্টেনের দুটি, চান্দরা আইডিয়াল কিন্ডারগার্টেন, পূর্ব চান্দরা জেনিথপিএল বিদ্যালয়ের দুটি, পূর্ব চান্দরা আদর্শ স্কুল, এএস কিন্ডারগার্টেন, সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি, সফিপুর মালেক মেমোরিয়াল বিদ্যালয়ের দুটি। উপজেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে অবস্থান করবেন। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি