ভোট নোট
মনোনয়ন না পেয়ে...শেরপুরের নালিতাবাড়ী পৌর শহর বিএনপির সভাপতি মো. শামসুল আলম সওদাগর গত বুধবার দল থেকে পদত্যাগ করেছেন। মনোনয়ন না পাওয়ায় শহরের নিলামপট্টি এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি। সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক সাংসদ ও হুইপ জাহেদ আলী চৌধুরীর সাংগঠনিক অনিয়ম, স্বজনপ্রীতি ও পৌর নির্বাচনে প্রার্থী বাছাইয়ে দলীয় নিয়ম ও গঠনতন্ত্র না মানার প্রতিবাদে আমি শহর বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।’ দলীয় সূত্র জানায়, গত পৌর নির্বাচনে তিনি দল থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তখন দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। আসন্ন নির্বাচনেও দল থেকে মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। তথ্য গোপন রাখার অভিযোগে ২৭ ডিসেম্বর কর্তৃপক্ষ তাঁর মনোনয়নপত্র বাতিল করে। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক জাহেদ আলী চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শামসুল আলম সওদাগরকে গত মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিআটজন আ.লীগেরঘোষিত পুনঃ তফসিল অনুযায়ী দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গত বুধবার পর্যন্ত ১০ জন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদপ্রার্থীরা হলেন বর্তমান মেয়র এ জেড এম মেনহাজুল হক (বিএনপি), কাজী আবদুল গফুর (জাপা)। আওয়ামী লীগ থেকে সাবেক পৌর চেয়ারম্যান আবদুল ওহাব সরকার, মো. শাহাজাদ হোসেন সাজ্জাদ, আকতার হোসেন, মো. রেজাউল করিম, শফিকুর রায়হান, ফয়সাল আলম, মোশারফ হোসেন ও আমজাদ হোসেন। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি