ভোট নোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ীকে অভিনন্দনময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়র এ এফ এম আজিজুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পরাজিত মেয়র পদপ্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া। উপজেলা রিটার্নিং কর্মকর্তা জাকিয়া পারভিনের দপ্তরে যখন নির্বাচনের ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছিল, তখন রফিক উদ্দিন ভূঁইয়া বিজয়ী প্রার্থীকে মুঠোফোনে অভিনন্দন জানান। গত সোমবারের নির্বাচনে সাত হাজার ৯৫০ ভোটে বিএনপি-সমর্থিত প্রার্থী এ এফ এম আজিজুল ইসলাম মেয়র পদে নির্বাচিত হন। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিমিষ্টি শেষরাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী শেখ মো. নিজাম দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় সোমবার রাত থেকেই তাঁর বাসায় ভিড় জমাতে থাকেন সমর্থকেরা। রাতে আবদুস সোবাহান নামের এক ভোটার গোয়ালন্দ বাজারে মিষ্টি না পেয়ে পাার্শ্ববর্তী খানখানাপুর বাজার থেকে প্রায় তিন মণ মিষ্টি কিনে মেয়রের বাসায় নিয়ে আসেন। গোয়ালন্দ বাজারের মিষ্টির ব্যবসায়ী চঞ্চল কুমার বিশ্বাস জানান, সোমবার আমার দোকানে থাকা প্রায় এক মণ মিষ্টিসহ বাজারের সব দোকানের মিষ্টি কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।’ গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি