ভোট নোট
‘বদলে যাও বদলে দাও’সৈয়দপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. শাহাদাত হোসেন বাদশার পোস্টারে দেখা গেছে ‘বদলে যাও বদলে দাও’ স্লোগান। প্রশ্ন করা হলে তিনি বললেন, ওই স্লোগানটি আমাকে বদলে দিয়েছে। অতীতের ভুলগুলো ঝেড়ে ফেলেছি। সামনে ভালো কাজ করার অঙ্গীকার করেছি ভোটারদের কাছে। নিজেকে বদলাতে হবে। দুর্নীতিবাজদের বদলে ভালো মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিস্বামীর কথায় নয়...হালিমা বেগম (৪৫) বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার শেষ সীমানা বেড়াবালা মহল্লার বাসিন্দা। স্বামী রফিকুল ইসলাম একজন কৃষক। হালিমা জানালেন, জীবনে অনেকবারই ভোট দিয়েছেন তিনি। কিন্তু কখনোই কোনো প্রার্থী তাঁর কাছে ভোট চায়নি। ভোট দিয়েছেন স্বামীর কথায়। তবে এবার তিনি নতুন সিদ্ধান্ত নিয়েছেন। বললেন, ‘এবার হামার কাচে পারথি না আলে ভোটই দিবার যামো না। আর যদি ভোট দেই, তালে লিজের পছন্দমতোন পারথিকেই ভোট দিমো।’ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি চা বিক্রির ধুমউল্লাপাড়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারণা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের চায়ের দোকানগুলোয় চা বিক্রি বেড়ে গেছে। দোকানিদের আয়ও বেড়েছে কয়েক গুণ। চা বিক্রেতা হায়দার আলী জানালেন, আগে সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত চা বিক্রি করছেন ১০০ থেকে ১৫০ কাপ। কিন্তু এখন বিক্রি হচ্ছে ৩০০ কাপের বেশি। একই কথা জানালেন বিমল সাহা ও গোলজার হোসেন। এ পৌরসভায় এবার দুজন মেয়র পদপ্রার্থী এবং ৭৫ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি