ভোট নোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থীদের বোধোদয়এসএসসি পরীক্ষা আসন্ন। মাইকে নির্বাচনী প্রচারে একটা উৎসবের আমেজ থাকলেও শব্দদূষণে কান পাতা দায়। সব দিক বিবেচনা করে পাথরঘাটার সব কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নিজ উদ্যোগেই নির্বাচনে মাইক ব্যবহার থেকে বিরত রয়েছেন। গত শুক্রবার পাথরঘাটার ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রার্থীরা মাইক ব্যবহার না করার ঘোষণা দেন। ওই দিন থেকেই মাইকের ব্যবহার বন্ধ। যদিও আচরণবিধিতে দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মাইক ব্যবহারের অনুমতি রয়েছে। নিজস্ব প্রতিবেদক, বরগুনাসাংসদের নিষেধস্থানীয় সাংসদ নিষেধ করায় রাউজানে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা আবু মাসুদ। গত শনিবার স্থানীয় এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে আবু মাসুদ বলেন, ‘১৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিতে চাইলে রাউজানে আমাকে তা জমা দিতে দেওয়া হয়নি। বাধ্য হয়ে আমি জেলা প্রশাসকের কাছে জমা দিই। এরপর ২২ ডিসেম্বর ব্যাংকের একটি তালিকা দেখিয়ে আমাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। এ অভিযোগও ছিল ভিত্তিহীন। পরে আমি সিদ্ধান্তটি চ্যালেঞ্জ করতে চাইলে স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী আমাকে পরে মূল্যায়নের আশ্বাস দেন। এতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই।’ নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম