ভোট নোট
ভোটারদের মুখোমুখিবেসরকারি সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) গত রোববার প্রার্থীদের সঙ্গে ভোটারদের এক মতবিনিময় সভার আয়োজন করে। কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ সভা হয়। অনুষ্ঠানে জনগণের মুখোমুখি হন নাটোর পৌরসভার মেয়র পদপ্রার্থী কামরুল ইসলাম ও সাজেদুল আলম চৌধুরী। তাঁরা ভোটারদের নানা প্রশ্নের উত্তর দেন। নির্বাচিত হলে পৌরসভায় পানি, বিদ্যুৎ ও যাতায়াত-সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেবেন বলেও তাঁরা জানান। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। নাটোর প্রতিনিধিবিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতমাদারীপুরের কালকিনিতে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কেরামত আলী সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত শনিবার কাউন্সিলর পদপ্রার্থী আ. সামাদ হাওলাদার (চেয়ার আলী) মনোনায়নপত্র প্রত্যাহার করলে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি নির্বাচিত হন। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি