ভোট নোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাচা-ভাতিজার অভিযোগমৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে বিএনপির দুই অংশের দুই প্রার্থী হচ্ছেন বর্তমান মেয়র মো. আহাদ মিয়া এবং সাবেক চেয়ারম্যান মো. মহসিন মিয়া। তাঁরা একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। এদিকে সম্পর্কে তাঁরা আপন চাচা-ভাতিজা। আহাদ মিয়া গত সোমবার তাঁর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘মহসিন মিয়া আচরণবিধি ভঙ্গ করেছেন। তিনি প্রতীক বরাদ্দের আগেই প্রচারণায় অংশ নিচ্ছেন। কিন্তু আইনত এ সময় প্রচারণা চালানোর সুযোগ নেই।’ এদিকে ২৯ ডিসেম্বর মহসিন মিয়া প্রধান নির্বাচন কমিশনারের কাছে চাচা আহাদ মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগপত্রে তিনি বলেন, বর্তমান মেয়র, তাঁর ছেলে ও তাঁর কর্মী-সমর্থক ভোটারদের হুমকি দিচ্ছেন। তিনি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি