ভোট নোট
সবই সইমেহেরপুর পৌরসভা নির্বাচনে দুজন প্রার্থীর প্রচারণার অভিনব ধরন সবার নজর কেড়েছে। দুই প্রার্থীর মধ্যে একজন হলেন গোলাম ফারুক-উল-মামুন। তাঁর প্রতীক গিটার। তিনি ভোটারদের মধ্যে দ্রুত পরিচিতি পেতে গিটার হাতেই মাঠে নেমেছেন। নিজেই গিটার বাজিয়ে ভোট প্রার্থনা করছেন। সেই সঙ্গে বলছেন, তাঁর এই গিটার হারলেও বাজবে, জিতলেও বাজবে। অপর প্রার্থী মসলেম আলী। তাঁর প্রতীক টেলিভিশন। তিনি আবার আরেক ধাপ এগিয়ে বাড়ির টেলিভিশনটিই মাথায় নিয়ে প্রচারে নেমে পড়েছেন। এক হাতে মাথার টেলিভিশন ধরে অন্য হাতে করমর্দন করছেন ভোটারদের সঙ্গে। এর সঙ্গে বলে চলেছেন, তাঁর এই টেলিভিশন নির্বাচনে হারলেও চলবে, জিতলেও চলবে। তাঁদের এ রকম অভিনব প্রচারণায় কেউ কেউ হাসির খোরাক খুঁজে পেলেও এ রকম তৎপরতা যে তাঁদের ভোটারদের মধ্যে দ্রুত পরিচিত করে তুলছে, তাতে সন্দেহ নেই। মেহেরপুর প্রতিনিধিনারী কর্মীদিনাজপুরের ফুলবাড়ীতে নির্বাচনী প্রচারণায় নামানো হয়েছে প্রচুরসংখ্যক নারী কর্মী। সকাল হলেই দেখা যায়, ঝাঁক বেঁধে নারী কর্মীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। সন্ধ্যার পর তাঁরা ভিড় জমাচ্ছেন নিজ প্রার্থীর কার্যালয়ে। উপজেলা নির্বাচন কর্মকর্তা দপ্তর সূত্র জানায়, পৌরসভার নয়টি ওয়ার্ডে নারী ভোটারের সংখ্যা পুরুষের চেয়ে ৩১৭ জন বেশি। এই বিপুলসংখ্যক ভোটারের মধ্যে যেতে প্রত্যেক মেয়র প্রার্থী প্রতিটি গ্রাম থেকে ১৫ থেকে ২০ জন করে নারী কর্মীর দল তৈরি করেছেন। নাম না প্রকাশ করার শর্তে এক নারী কর্মী বলেন, ‘বাড়িত বসি থাকি লাভ কী? প্রার্থীর পক্ষে কাজ করলি কিছু কামাই তো হছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নারী কর্মী বলেন, ‘অনেকে কর্মীর তালিকাত খালি নাম নেকাইচে। সারা দিন বাড়িত কাজ-কাম করি, সন্ধ্যাত তারা শুদু অপিসত যায়া, টাকা তুলি নেয়! ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিনেপথ্যেপর পর তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন রাজশাহীর বাগমারার তাহেরপুরের তাপস কুমার (৩৯)। ১৯৯৯ ও ২০০৫ সালে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। এবারের নির্বাচনে খয়বর হোসেন নামের আরেক প্রার্থী মনোনয়নপত্র তুললেও পরে আর তা জমা দেননি। ফলে ২৬ ডিসেম্বর তাপস কুমারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচিত এ কাউন্সিলর তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। খোঁজ নিয়ে দেখা গেছে, তাপস কুমারের পক্ষ বা বিপক্ষের লোকজনও একবাক্যে তাঁকে ভালো মানুষ হিসেবে স্বীকার করেন। তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র আবু নঈম শামসুর রহমান বলেন, ‘তিনি খুব ভালো মানুষ। আমি বিরোধী দল করি। তার পরেও তাঁর কোনো খারাপ দিক দেখি না। তিনি সব সময় জনগণের পাশে থাকেন। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি