ভোট পড়েছে ৯৯ ভাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোট ভোটার দুই হাজার ৩২৫। চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল বিবরণী অনুযায়ী ভোট পড়েছে দুই হাজার ৩০৮টি অর্থাৎ ৯৯ ভাগ ভোটার ভোট দিয়েছেন। সাধারণ সদস্য পদে দুই হাজার ১৫৩ ও সংরক্ষিত সদস্য পদে ভোট পড়েছে দুই হাজার ১২০টি।১ জুন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের ফলাফলের চিত্র এটি।ওই কেন্দ্রে মাত্র ১৭ জন ভোটার অনুপস্থিত ছিলেন বলে ফলাফল বিবরণীতে উল্লেখ করা হয়েছে। তবে পরাজিত চেয়ারম্যান প্রার্থী কবির হোসেনের অভিযোগ, একই কেন্দ্রে ভোটারের উপস্থিতি তিন প্রার্থীর ক্ষেত্রে তিন রকম হওয়াটা রহস্যজনক। ওই কেন্দ্রের এমন ২৬ জন ভোটার আছেন যাঁরা ওই দিন অন্যত্র নির্বাচনের দায়িত্ব পালন করেছেন, সাতজন ভোটার ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন। তিনি ওই কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। গত সোমবার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তিনি ওই কেন্দ্রের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরে লিখিত আবেদনও করেছেন।ওই ইউপির রিটার্নিং কর্মকর্তা মো. নোয়াখেরুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তার দেওয়া ফলাফলটাকেই আমি টাঙিয়ে দিয়েছি।’ একই কেন্দ্রে তিনটি ফলাফল তিন রকম কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যালট পেপার যদি কোনো ভোটার নিয়ে যায় সে ক্ষেত্রে হেরফের হতে পারে।’জেলা নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল আলম খানের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।