ভোট ফেলে ভূরিভোজ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট বন্ধ রেখে দুপুরে খেতে যাওয়ার অপরাধে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে। ছবি: শহীদুল ইসলাম
ভোট বন্ধ রেখে দুপুরে খেতে যাওয়ার অপরাধে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে। ছবি: শহীদুল ইসলাম

ভোট গ্রহণ বন্ধ রেখে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। প্রিসাইডিং কর্মকর্তা বারবার ফোন দিচ্ছিলেন তাঁকে। কিন্তু তিনি মুঠোফোন বন্ধ রেখে ভূরিভোজে মেতে ছিলেন। এ অপরাধে তাঁকে জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের বানেশ্বর ইসলামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। দণ্ডাদেশ পাওয়া ওই সহকারী প্রিসাইডিং কর্মকর্তার নাম মুনসুর রহমান। ভূরিভোজ সেরে কেন্দ্রে ফেরার পরে বিপত্তিতে পড়েন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মুনসুর রহমান। ভোট গ্রহণ বন্ধ রেখে বাইরে দুপুরের খাবার খেতে যাওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। বিকেলের মধ্যে চার হাজার টাকা জরিমানা না দিলে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন জেলার পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাজ্জাক। তিনি সাময়িকভাবে একজন পোলিং অফিসারকে সহাকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দিয়ে ভোট গ্রহণ শুরু করেন। কিছুক্ষণ পরে মুনসুর রহমান এলে তাঁকে আটক করা হয়। পরে

জানতে চাইলে রাজ্জাকুল ইসলাম বলেন, তাঁকে বিকেল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তিনি জরিমানা দিতে সম্মত হয়েছেন। জরিমানা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে।