ভোট বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গত শনিবার ষষ্ঠ ধাপে ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ২ হাজার ৩৩৮টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১০টি ইউপিতে ১ লাখ ৫০ হাজার ২১৫ জন ভোটার রয়েছেন। নির্বাচনের দিন ১০০টি ভোটকেন্দ্রে ১ লাখ ১৪ হাজার ৮৯০ জন ভোটার ভোট দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বি এম সাইফুজ্জামান বলেন, সঠিকভাবে ব্যালটে সিল দিতে না পারাসহ নানা কারণে ভোট বাতিল করা হয়েছে।