ভোট সচেতনতায় সাইকেলে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ আমি বদলে যাই, কাল সমাজ বদলে যাবে’ স্লোগান সামনে রেখে রংপুরের বদরগঞ্জ পৌর নির্বাচনে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য পৌরবাসীকে অনুরোধ জানিয়ে সাইকেল শোভাযাত্রা ও মানববন্ধন করেছেন দামোদরপুর ইউনিয়নের স্টুডেন্ট ফোরামের (বন্ধন) শিক্ষার্থীরা।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দেড় শতাধিক শিক্ষার্থী একই পোশাকে ওই ইউনিয়ন থেকে অন্তত সাত কিলোমিটার পাড়ি দিয়ে সাইকেল শোভাযাত্রা নিয়ে পৌর শহরে এসে প্রবেশ করেন। পোশাকের সামনে-পেছনে লেখা ছিল, ‘সৎ যোগ্য ভালো মানুষ দেখে ভোট দিন’।