ভোট স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল তিন ইউপির তিন কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। সাতপোয়া শিশুয়া বাঘমারা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী সাইফুন্নাহারের লোকজন সকালে ব্যালটবাক্স ছিনতাই করলে কেন্দ্রটির ভোট স্থগিত করা হয়। ভাটারা ইউপির ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকেরা ব্যালটে সিল মারায় ভোট গ্রহণ স্থগিত করা হয়। মহাদান ইউপির সদস্য পদপ্রার্থী সামছুল ইসলামের লোকজন সানাকৈর প্রাথমিক বিদ্যালয়ে ব্যালেট সিল মারলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে ভোট গ্রহণ স্থগিত করা হয়।