প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর একটি পৌরসভার সব কয়টি এবং দুটি পৌরসভার বেশ কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ার কারণ অনুসন্ধানে আজ বৃহস্পতিবার তদন্ত শুরু হচ্ছে। সহকারী নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান তদন্তের কাজে আজ সকালে নোয়াখালী আসছেন। দুপুর থেকেই তাঁর তদন্ত শুরু করার কথা রয়েছে।গতকাল বুধবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক ও নোয়াখালী পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানান। এ সময় তদন্ত দলের সদস্য হিসেবে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ আহম্মেদও থাকবেন।