ভোটকেন্দ্র বহালের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রটি বহাল রাখার দাবিতে গতকাল সোমবার দুপুরে স্থানীয় লোকজন মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। খোলাহাটি উচ্চবিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী। সংবাদ সম্মেলনের আগে খোলাহাটিসহ আশপাশের চার-পাঁচটি গ্রামের প্রায় দেড় হাজার নারী-পুরুষ খোলাহাটি-ত্রিমোহনী-সাপ্টিবাড়ী-লালমনিরহাট সড়কে মানববন্ধন করেন। লিখিত বক্তব্যে বলা হয়, কয়েকজন স্বার্থান্বেষী ও প্রভাবশালী লোকের কারণে খোলাহাটি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রটি বাতিল করে ২ নম্বর চোঙ্গাদ্বারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সঙ্গে একীভূত করা হয়েছে।