ভোটকেন্দ্রে নারীর উপস্থিতি নির্বিঘ্ন করতে সবকিছু করার আশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কানাইঘাট পৌরসভায় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি হওয়ায় ভোটকেন্দ্রে নারীর নির্বিঘ্ন উপস্থিতির জন্য সম্ভাব্য সবকিছু করার আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। কানাইঘাট পৌরসভা নির্বাচন সামনে রেখে গত মঙ্গলবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ আশ্বাস দেওয়া হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী। দুই পর্বে অনুষ্ঠিত সভার শুরুতে নির্বাচনী আইন, ভোটকেন্দ্রের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। এ নিয়ে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক সৈয়দ আবু হাশিম ও সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসেন। দ্বিতীয় পর্বে প্রার্থী ও সমর্থকেরা বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সামসুল আজম।