ভোটকেন্দ্রে মল ঢেলে দিল বিরোধীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট গ্র্রহণে বাধা দিতে গত শুক্রবার দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের পৌর এলাকার একটি ভোটকেন্দ্রে মল ঢেলে দিয়েছে নির্বাচনবিরোধীরা। সবুজ গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত ওই কেন্দ্রের চত্বর, বারান্দা ও দরজা-জানালায় মল ঢেলে দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, ‘গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় মল দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেন। পরে গিয়ে দেখতে পাই, বিদ্যালয়ের পাঁচটি কক্ষের দরজা-জানালা, দেয়াল ও বারান্দায় মানুষের মলের স্তূপ পড়ে আছে। এ ছাড়া মাঠের এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে মল পড়ে আছে।’
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মকছেদ আলী জানান, মল পরিষ্কার করা হয়েছে। কেন্দ্রটিতে ভোট গ্রহণে এখন আর কোনো বাধা নেই।