ভোটকেন্দ্রে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনে বালুচর ইউনিয়নের চান্দেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা ও ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়ার মামলায় গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার নয়াপল্টন থেকে সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদকসহ বিএনপির তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হায়দার মিয়া ও বিএনপির কর্মী আবদুল আজিজ ও ফারুক হোসেন। এর আগে গত সোমবার রাতে নির্বাচনী কেন্দ্রে হামলা ও ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়ার ঘটনায় সিরাজদিখান থানায় মামলা করে পুলিশ। থানার ওসি আবুল বাশারের সঙ্গে কথা বলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।