ভোটযুদ্ধের আগে মনোনয়নযুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, জীবননগর ও দর্শনা পৌরসভায় মেয়র পদের জন্য আগ্রহীরা সবাই রাজনীতিক হওয়ায় ভোটযুদ্ধের আগেই দলীয় মনোনয়নযুদ্ধে নামতে হচ্ছে।জীবননগর পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি হাজি নোয়াব আলী এবারও একই পদে নির্বাচন করার আগ্রহের কথা জানিয়ে বলেছেন, তিনি দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। আগ্রহী অন্যরা হলেন জাহাঙ্গীর আলম, শাহজাহান কবীর, আবদুল লতিফ, রুস্তম আলী ও আশরাফুল ইসলাম।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম বলেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলীয় শৃঙ্খলার প্রতিফলন ঘটবে এই নির্বাচনে। বিশেষ করে মেয়র পদে একক প্রার্থী নিশ্চিত করা হবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জানান, দলের সর্বোচ্চ পরিষদ যদি নির্বাচনে সম্মতি দেয়, তাহলে দলীয় ফোরাম থেকে একক প্রার্থী দেওয়া হবে। এ ক্ষেত্রে যোগ্য প্রার্থীকেই মূল্যায়ন করা হবে।