প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র পদে গতকাল মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১ নম্বর প্যানেল মেয়র পদে নির্বাচিত হয়েছেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ সোয়েব সোহেল, ২ নম্বর প্যানেল মেয়র ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হারুনুর রশিদ এবং ৩ নম্বর প্যানেল মেয়র হয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুম সুলতানা। নগর ভবনের সম্মেলনকক্ষে গতকাল দুপুর ১২টায় ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩৬ জন কাউন্সিলর ভোট দিয়ে প্যানেল মেয়র নির্বাচিত করেন। প্যানেল মেয়রদের মধ্যে প্রথম দুজন বিএনপি-সমর্থিত এবং পরের জন আওয়ামী লীগ-সমর্থিত। এর মধ্যে আহমেদ সোয়েব সোহেল ও আঞ্জুম সুলতানা সদ্য বিলুপ্ত কুমিল্লা পৌরসভার প্যানেল চেয়ারম্যান (বর্তমানে মেয়র) ছিলেন।